বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কারাগারে ডিভিশন পেলেন মির্জা ফখরুল-আব্বাস

কারাগারে ডিভিশন পেলেন মির্জা ফখরুল-আব্বাস

অনুসন্ধান ডেস্ক: কারাগারে প্রথম শ্রেণির বন্দির সব সুযোগ সুবিধা পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এমনটাই জানিয়েছেন হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। তবে এ বিষয়ে আদেশের জন্য বুধবার (১৪ ডিসেম্বর) দিন ধার্য রেখেছেন আদালত।

এর আগে আদালতের আদেশের পরও কারাগারে ডিভিশন দেয়া হচ্ছে না এমন অভিযোগে মঙ্গলবার সকালে রিট করেন ফখরুল ও আব্বাসের স্ত্রী। বিষয়টি শুনানির জন্য উঠলে রাষ্ট্রপক্ষ আদালতকে জানান, এরইমধ্যে এই দুইজনকে কারাগারে ডিভিশন দেয়া হয়েছে। তাই এই মামলা আর চলতে পারে না। পরে আদালত আদেশের জন্য বুধবার দিন ধার্য করে।

আদালতে রিটের পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল ও রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আদালত থেকে বের হওয়ার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, গত ৯ ডিসেম্বর তাদের ডিভিশন দিতে বলেছে আদালত। সে অনুসারে ১৩ ডিসেম্বর তাদের ডিভিশন দেওয়া হয়েছে। সেটার নথি আদালতকে দিয়েছি। এখন এ রিট আর চলতে পারে না।

জানতে চাইলে সময়ের আলোকে তিনি বলেন, ৯ ডিসেম্বর নিম্ন আদালত আদেশ দিয়েছিল। সেটি কার্যকর হয়েছে ১৩ ডিসেম্বর। আদালতের আদেশ কারাগারে পৌঁছাতে এই সময়টা লেগেছে। এমন অন্যান্য আদেশ কার্যকর হতেও প্রক্রিয়ার মধ্যে এই সময়টা লাগে।

গত ৮ ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরের দিন ৯ ডিসেম্বর সন্ধ্যায় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। পরে ১২ ডিসেম্বর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলটির ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯