বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মন্দৌসের প্রভাব না কাটতেই নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা

মন্দৌসের প্রভাব না কাটতেই নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা

অনুসন্ধান ডেস্ক:: ঘূর্ণিঝড় ‘মানদৌসের’ প্রভাব না কাটতেই নতুন করে আরেকটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।গতকাল শনিবার রাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয়, তাহলে এটি কতটা শক্তিশালী হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে আগামী সপ্তাহে আঘাত হানতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মানদৌস’ গত শুক্রবার গভীর রাতে ভারতের তামিলনাড়ুতে আছড়ে পড়েছে। এতে ওই রাজ্যে এখন পর্যন্ত চারজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯