বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশে সহিংসতার পূর্ণ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সহিংসতার পূর্ণ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

অনুসন্ধান ডেস্ক: রাজধানী ঢাকায় গতকাল শনিবার অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশের আগে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর সহিংসতার ঘটনার পূর্ণ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্র।

একইসঙ্গে বাংলাদেশ সরকারসহ সব পক্ষকে যে কোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে দেশটি। গত শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কিরবি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে সহিংসতার খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বাংলাদেশের চলমান ঘটনাগুলো আমরা খুব ঘনিষ্টভাবে পর্যবেক্ষণ করছি। কোনো ধরনের ভয়, ভীতি, হয়রানি বা সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভে নাগরিকদের অংশগ্রহণের অধিকার দিতে বাংলাদেশের প্রতি বরাবরই আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সহিংসতা থেকে বিরত থাকতে আমরা বাংলাদেশের সব দলের প্রতি আহ্বান জানাই।

আমরা চাই, নাগরিকদের হয়রানি, ভীতি প্রদর্শন থেকে তারা বিরত থাকুক। কোনো দল বা প্রার্থী যাতে হুমকি না দেয় এবং অন্য কোনো দলের বিরুদ্ধে উসকানি বা সহিংসতা না করে তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সহিংসতার খবরগুলোর পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তেরও আহ্বান জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস গত বুধবার নয়াপল্টনে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় হতাহতে উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, ঢাকায় রাজনৈতিক সহিংসতার তদন্ত দেখার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকারকে এই তদন্তে উৎসাহিত করছি আমরা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯