বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুবদল নেতাকে বাসায় না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা!

যুবদল নেতাকে বাসায় না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা!

অনুসন্ধান ডেস্ক: রাজধানীর ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মেহবুব মিজুকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ বাবা মো. মিল্লাত হোসেনকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার রাত ১২টার পর রাজধানীর ওয়ারী থানার ৩০নং গোপী মোহন বসাক লেনের বাসায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যা র সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত স্লোগান দিতে দিতে ওই বাসার দিকে যায়। কিছুক্ষণ পরই চিৎকার চেচামেচির আওয়াজ শোনা যায়। পরে এলাকাবাসী ওই বাসায় গিয়ে মিল্লাত হোসেনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় আজগর আলী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নিহত মো. মিল্লাত হোসেনের ছেলে ফয়সাল মেহবুব মিজু।

তিনি বলেন, বুধবার রাত ১২টার পর পূর্বপরিকল্পনা অনুযায়ী এ হামলা চালানো হয়। প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগের লোক আমাকে মারার জন্য আমার বাসায় যায়।

কিন্তু তারা আমাকে না পেয়ে আমার বাসায় ভাঙচুর চালায়। তারা বাসা থেকে বের হওয়ার সময় আমার বাবাকে কিছু একটা দিয়ে মাথার পেছনে আঘাত করেছে।

ফলে অনেক রক্তক্ষরণ হয়েছে। রক্তে পুরো ঘর ভেসে গেছে। আমার বাবা একজন সাধারণ নিরপরাধ মানুষ। কখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।

এ সময় তার এক চাচাকেও তুলে নেওয়ার অভিযোগ করেন যুবদলের সাবেক এ নেতা। তিনি বলেন, তার এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে তার বাবা মারা গেছে দাবি করে তিনি বলেন, জানি এই হত্যাকাণ্ডের বিচার পাব না। তবু আমি আমার বাবার হত্যার বিচার চাই।

যারা আমার নিরপরাধ বয়স্ক বাবাকে হত্যা করেছে, এ দুনিয়ায় বিচার না পাইলে আল্লাহ একজন আছেন, তিনি অবশ্যই শেষ বিচার করবেন।

কী দেশে আছি, মধ্যরাতে কেউ কারও বাসায় গিয়ে এভাবে হামলা চালায়? মানুষ খুন করে? আমাদের কি সুষ্ঠু সুন্দরভাবে পরিবার নিয়ে বেঁচে থাকার বা রাজনীতি করার অধিকার নেই?

তবে এ বিষয়ে ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার  বলেন, রাতে ওয়ারী এলাকার অজ্ঞাত কতিপয় ব্যক্তি ওই বাসায় গিয়ে ওই বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

তিনি তিন বছর থেকে কার্ডিয়াক রোগী ছিলেন। ঘটনার সময় উত্তেজিত হয়ে পড়ে গিয়ে আহত হন। তার ছেলে ও ছেলের বউ এ বিষয়ে থানায় লিখিত দিয়েছে বলে দাবি করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯