বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিএনপি নেতা রিজভী আটক

বিএনপি নেতা রিজভী আটক

অনুসন্ধান ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে বিএনপি কার্যালয় থেকে বের করে নিয়ে আসেন পুলিশের কর্মকর্তা বিপ্লব কুমার।

বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বিএনপি কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালায় পুলিশের একটি দল। পরে বিকেলে সাড়ে পাঁচটার দিকে রুহুল কবির রিজভীকে আটক করে নিয়ে যায়।

এদিকে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তাসহ পল্টন এলাকায় বর্তমানে হাজারেরও বেশি পুলিশ সদস্য অবস্থান করছেন। তারা টিয়ারশেল ছুড়ে বিভিন্ন অলিগলিতে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছেন। রিজভীর পাশাপাশি ঘটনাস্থল থেকে আকেজনকে আটক করতে দেখা গেছে পুলিশকে। সে সময় ওই ব্যক্তি দাবি করেন যে, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান।

এদিন বিকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষ চলে। সংঘর্ষে মকবুল হোসেন নামে একজনের নিহতের খবর পাওয়া গেছে। ওই ঘটনায় ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও আরও অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানান বিএনপি ও পুলিশের পক্ষ থেকে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান রুমি জানান, বিএনপি পার্টি অফিসের সামনে রাস্তায় শটগানের গুলিতে আহত হয়ে পড়েছিলেন ওই যুবক। তখন তাকে কয়েকজন মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসেন। তার নাম মকবুল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯