বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নয়াপল্টনে সংঘর্ষ: আহত ৫০ পুলিশ, গ্রেফতার ৩০০ বিএনপি নেতাকর্মী

নয়াপল্টনে সংঘর্ষ: আহত ৫০ পুলিশ, গ্রেফতার ৩০০ বিএনপি নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর নয়াপল্টনে বিএনপির সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন পুলিশ আহত হয়েছেন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩০০ নেতাকর্মীকে। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ।

তিনি বলেন, এখন পর্যন্ত ৩০০ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যাপারে যাচাই বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে কিনা, কোন মামলা আছে কিনা। এরপর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে ১৫টি অবিস্ফোরিত ককটেল, ১৬০ বস্তা চাল, ডাল, ২ লাখের বেশি টাকা ক্যাশ, ২ থেকে আড়াই লাখ পানির বোতল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে বুধবার দুপুর থেকেই বিএনপি-পুলিশ সংঘর্ষ শুরু হলে উত্তপ্ত হয়ে পড়ে পুরো পল্টন এলাকা। পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন।

ওই ঘটনায় ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও আরও অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানান বিএনপি ও পুলিশের পক্ষ থেকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯