বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না: র‌্যাব

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পুরান ঢাকার আদালত পাড়া থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না।

এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও কারাগার সংশ্লিষ্টসহ সবার সমন্বিত কাজ করা প্রয়োজন। তবে পলাতকদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৫ সদস্যকে গ্রেফতার উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, জঙ্গি ছিনতাই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে জানলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারত।

এই কারণে জঙ্গি ছিনতাই হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না। ইতিমধ্যে ছিনতাইয়ে জড়িত কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।

এছাড়া পলাতকদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর গুলিস্তান থেকে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।

বিভিন্ন সময় গ্রেফতার ২৯ জনকে জিজ্ঞাসা করে তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন— গোলাম সারোয়ার (২৫), সাকিব মাহমুদ (২৭), মো. ফরহাদ হোসেন (২২), মো. মুরাদ হোসেন (২১), মো. ওয়াসিকুর রহমান ওরফে নাঈম (২৮)। এ সময় বিভিন্ন উগ্রবাদী বই ও লিফলেট, ১টি রেজিস্টার এবং ১টি ব্যাগ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এর দাওয়াতি, হিজরকৃত সদস্যদের প্রশিক্ষণ ও তত্ত্বাবধান, পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত ছিল।

তারা ২/৪ বছর আগে নিকটাত্মীয়, বন্ধু ও স্থানীয় পরিচিত ব্যক্তির মাধ্যমে উগ্রবাদে অনুপ্রাণিত হয়ে সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের মাধ্যমে তাত্ত্বিক, শারীরিক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে।

সাম্প্রতিক সময়ে জামাতুল আনসারের বিরুদ্ধে পরিচালিত অভিযানের কারণে তারা বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে থাকে এবং সংগঠনে জ্যেষ্ঠ সদস্যদের নির্দেশনা অনুযায়ী তারা সংগঠনের জন্য প্রয়োজনীয় অর্থ ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সংগ্রহ করে বিভিন্ন স্থানে পৌঁছে দিত বলে জানা যায়।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯