বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিইসির আশ্বাসে কর্মকর্তাদের কর্মবিরতির কর্মসূচি স্থগিত

সিইসির আশ্বাসে কর্মকর্তাদের কর্মবিরতির কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ (এনআইডি) নিজেদের অধীনে রাখার উদ্যোগ গ্রহণ, প্রেষণে নিয়োগের পরিবর্তে পদোন্নতির মাধ্যমে পদায়ন ও শূন্য পদ পূরণে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আশ্বাস পেয়ে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, আমাদের পূর্বের কর্মসূচি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবারের আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার নিম্নোক্ত বিষয়ে আশ্বস্ত করেন—
ক) এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার ব্যাপারে টেকনিক্যাল ও প্রশাসনিক সদস্যদের নিয়ে যৌথ কমিটি গঠন করে তাদের সুপারিশের ভিত্তিতে দ্রুততম সময়ে রাষ্ট্রপতির নিকট সুনির্দিষ্ট মতামত প্রেরণ;

খ) যুগ্মসচিব (আইন) ও উপসচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ব্যতীত সকল পদে (বিদ্যমান সার্ভিস রুল অনুযায়ী) নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কর্মকর্তা পদায়ন ও সকল শূন্য পদে দ্রুততম সময়ে পদোন্নতি প্রদান;

গ) প্রস্তাবিত লজিস্টিকসহ (ওয়্যারহাউজ ও যানবাহন) ইভিএম প্রকল্প অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ;

ঘ) প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুততম সময়ে বাস্তবায়ন করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

চলতি ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নযোগ্য প্রস্তাবসমূহ কার্যকর করা এবং বাকি প্রস্তাব দ্রুততম সময়ে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেন।

সিইসির আশ্বাসের প্রেক্ষিতে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি নিম্নোক্ত সিদ্ধান্ত নিয়েছে—

ক) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১৭তম সভার ঘোষিত কর্মসূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো।

ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর থেকে কর্মকর্তাদের কর্মসূচিতে যাওয়ার কথা ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯