শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, খামেনিকে নিশানা করে ছবি প্রকাশ
হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, খামেনিকে নিশানা করে ছবি প্রকাশ

নিজস্ব প্রতিবেদন>>সম্প্রচার চলতে চলতে শনিবার হঠাৎই কিছুক্ষণের জন্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হ্যাকারদের কবলে পড়েছিল। নিউজ বুলেটিন চলাকালীন হঠাৎ করেই টেলিভিশনের পর্দায় একটি মুখোশের ছবি ভেসে ওঠে।

তারপরই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ছবি দেখা যায়, যেটির নিচে আগুন জ্বলছে। তার নিচে মাশা আমিনি এবং বিক্ষোভে নিহত আরও তিন নারীর ছবি।

নিজেদের ‘আদালত আলি’ বলে পরিচয় দেওয়া একটি হ্যাকার গ্রুপ এর দায় স্বীকার করেছে। ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নতুন করে তিন বিক্ষোভকারী নিহত হওয়ার পর এ হ্যাকিংয়ের ঘটনা ঘটল। খবর বিবিসির।

ইরানের রাজধানী তেহরানে গত ১৩ সেপ্টেম্বর দেশটির নীতি পুলিশ হিজাব ঠিকঠাক মত না পরার কারণে মাশা আমিনি নামে ২২ বছরের এক তরুণীকে আটক করে। পুলিশি হেফাজতে নেয়ার পর মাশা অজ্ঞান হয়ে পড়েন এবং হাসপাতালে তিনদিন কোমায় থাকার পর ১৬ সেপ্টেম্বর মারা যান।

মাশার জানাজার দিন প্রথমে কুর্দি অধ্যুষিত শহরগুলোতে এবং পরে পুরো ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত চার সপ্তাহ ধরে ইরানে টানা বিক্ষোভ চলছে।

এবারের বিক্ষোভে নারীদের অংশগ্রহণ উল্লেখ করার মত। বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯