শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামের আইআইইউসির পঞ্চম সমাবর্তন ১১ সেপ্টেম্বর

চট্টগ্রামের আইআইইউসির পঞ্চম সমাবর্তন ১১ সেপ্টেম্বর

আইআইইউসির পঞ্চম সমাবর্তন ১১ সেপ্টেম্বর
আইআইইউসির পঞ্চম সমাবর্তন ১১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদন>>আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) পঞ্চম সমাবর্তন আগামী ১১ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তনে ২৯ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হবে। এ ছাড়াও ১৩৭ জন শিক্ষার্থী পাবেন ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল।

সমাবর্তনে বসন্ত সেমিস্টার ২০১৬ থেকে শরৎ সেমিস্টার ২০২০ পর্যন্ত ১৫ হাজার ৩৬১ গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হবে। এর মধ্যে সমাবর্তনে সরাসরি অংশ নিয়ে সনদ নেবেন ২ হাজার ১৪০ গ্র্যাজুয়েট।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আইআইইউসির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ এসব তথ্য জানান।

উপাচার্য জানান, ওই দিন সকাল ১০টায় আইআইইউসির চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সম্মতিতে তাঁর প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতি হিসেবে গ্র্যাজুয়েটদের পদক ও সনদ বিতরণ করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র। এতে বরেণ্য শিক্ষাবিদ, আইআইইউসির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান, পেশাজীবী নেতা ও শিক্ষক-কর্মকর্তারা বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মছরুরুল মওলা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯