শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল এর মেঘনায় ৪ হাজার বস্তা চিনিসহ কার্গোডুবি

বরিশাল এর মেঘনায় ৪ হাজার বস্তা চিনিসহ কার্গোডুবি

বরিশাল/ মেঘনায় ৪ হাজার বস্তা চিনিসহ কার্গোডুবি
বরিশাল/ মেঘনায় ৪ হাজার বস্তা চিনিসহ কার্গোডুবি

নিজস্ব প্রতিবেদন>> বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে প্রায় ৪ হাজার বস্তা চিনিবোঝাই একটি কার্গো ডুবে গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হিজলার কাইছমার খেয়াঘাট সংলগ্ন মেঘনায় ডুবোচরে ধাক্কা লেগে কার্গোটি ডুবে যায়।

হিজলা নৌ-পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বলগেটের মাস্টার আবুল হাশেম জানান, ওই নৌযানে ফ্রেশ কোম্পানির ৩ হাজার ৭২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি ছিল। ভোলায় ফ্রেশ কোম্পানির ডিলার হোসেন ট্রেডার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে চিনি নিয়ে যাচ্ছিলেন তারা।

মাস্টার আবুল হাশেম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হন। রাতে চাঁদপুরে অবস্থান করে ভোরে পুনরায় যাত্রা শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে মেঘনার কাইছমার ঘাট এলাকা অতিক্রম করার সময় ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে কার্গোটি ডুবে যায়।

নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে কার্গোটি প্রথমে অর্ধেক ডুবে যায়। পরে জোয়ারের পানি বাড়লে সেটি পুরোপুরি তলিয়ে যায়। ভাটায় জেগে ওঠলে কার্গোটি উদ্ধার করা হবে বলেও জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯