শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে বরিশালে

নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে বরিশালে

নিজস্ব প্রতিবেদন>> বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় বরিশালসহ উপকূলীয় এলাকার নদ নদীতে পানি বেড়েছে। বিভাগের ৯টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুই ছুই করছে। দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কারনে আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, দুপুরের পর থেকে বরিশালের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ২০ থেকে ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে, ভোলার খেয়াঘাট তেতুলীয়া নদীর পানি ৩০ সেন্টিমিটার, ঝালকাঠির বিশখালী নদীর পানি ১৯ সেন্টিমিটার, বরগুনা ও পাথরঘাটার বিষখালী নদীর পানি ৬৫ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ২ সেন্টিমিটার ও কচা নদীর পানি ২০ সেন্টিমিটার এবং মীর্জাগঞ্জ পায়রা নদীর পানি ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বিকাল ৪টার পর পানি কমতে শুরু করে।

নদ নদীর পানি বেড়ে যাওয়ায় বরিশালের বিস্তীর্ণ এলাকা নিমজ্জিত হয়েছে। আবার ভাটির সময় পানি নেমে যাচ্ছে।

এদিকে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অভজারভার আ. কুদ্দুস জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে আজ সকাল ৬টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ২৪.৬ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯