শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভাসমান পেয়ারার হাটে ক্রয়-বিক্রয় বেড়েছে কয়েক গুণ

ভাসমান পেয়ারার হাটে ক্রয়-বিক্রয় বেড়েছে কয়েক গুণ

নিজস্ব প্রতিবেদক >> পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠি) উপজেলার কুড়িয়ানার পেয়ারার খ্যাতি রয়েছে দেশজুড়ে। এখন চলছে পেয়ারা সংগ্রহের মৌসুম। আর তাই পেয়ারার পাইকারি বাজারগুলো এখন ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখরিত। উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের প্রায় ডজনখানেক পাইকারি ভাসমান বাজারে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বাণিজ্যিক এ কার্যক্রম।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানাসহ বিভিন্ন ভাসমান বাজারে প্রতিবছর নৌকায় করে পেয়ারা বিক্রি করেন চাষিরা। প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বিভিন্ন গ্রামে উৎপাদিত হচ্ছে স্থানীয় জাতের পেয়ারা। ভারতের গোয়া থেকে নিয়ে আসা পেয়ারার বিভিন্ন জাতের চাষাবাদ সময়ের বিবর্তনে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কিছু অংশ এবং পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ও নবগ্রাম ইউনিয়নেও ছড়িয়েছে।

পেয়ারার রাজধানী খ্যাত এ এলাকাগুলো অত্যন্ত নিচু হওয়ায় সর্জান পদ্ধতিতে জমি উঁচু করে পেয়ারার চাষ করা হয়। একবার রোপনের পর একটি গাছ থেকে ৫০ বছরেরও বেশি সময় ধরে পেয়ারা পাওয়া যায়।

প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে ফুল আসার পর জুন মাস থেকেই পেয়ারা সংগ্রহ করতে পারেন চাষিরা, যা পরবর্তী দুই মাস চলে পুরোদমে। তবে এ বছর আবহাওয়া অনুকূলে না থাকায় পেয়ারা পরিপক্ক হতে কিছুটা বিলম্বিত হয়েছে। আর এতে করে প্রায় একমাস পিছিয়েছে পেয়ারার মৌসুম।

আগে ট্রলার ও লঞ্চযোগে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পেয়ারা পরিবহনে দীর্ঘ সময় ব্যয় হওয়ার পাশাপাশি সমস্যা হলেও এ বছর পদ্মা সেতু চালু হওয়ায় সরাসরি ট্রাকযোগেই অল্প সময়ে দ্রুত পঁচনশীল এ ফল পরিবহন সম্ভব হচ্ছে। এতে খুশি ক্রেতা ও বিক্রেতা উভয়েই।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার জনান, এ বছর পদ্মা সেতু চালু হওয়ায় পেয়ারা চাষের সঙ্গে সম্পৃক্ত কৃষকরা লাভবান হচ্ছেন। অন্যান্য বছরের মতো এ বছর গাছে পেয়ারা পঁচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

বর্তমানে নেছারাবাদ উপজেলায় ৬০৭ হেক্টর জমিতে পেয়ারা বাগান রয়েছে। এ বছর প্রতি হেক্টরে ফলনের লক্ষ্যমাত্রা ১০ টন। পদ্মা সেতুর কারণে সরাসরি ঢাকায় পেয়ারা যাওয়ায় এবার দাম বেশি পাচ্ছেন। এ বছর ১৫ থেকে ২০ দিন দেরিতে ফলন ধরায় পেয়ারার ভরা মৌসুম এখন চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯