শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভুল করে বিমানযাত্রী কে বাড়তি সুবিধা দিলেন বিমানবালা

ভুল করে বিমানযাত্রী কে বাড়তি সুবিধা দিলেন বিমানবালা

ভুল করে বিমানযাত্রীকে বাড়তি সুবিধা দিলেন বিমানবালা
ভুল করে বিমানযাত্রীকে বাড়তি সুবিধা দিলেন বিমানবালা

ইংল্যান্ডের ফুটবলে নতুন ইতিহাস লিখলেন ক্লোয়ে কেলি। তার একমাত্র গোলে ৫৬ বছর পর ইউরোর শিরোপা জিতল ইংল্যান্ড।যে কারণে ক্লোয়ে কেলিকে নিয়ে ইংল্যান্ডে বাড়তি উন্মাদনা চলছে। আর সেই উন্মাদনায় লাভ হয়েছে এক বিমানযাত্রীর।ক্লোয়ে কেলির সঙ্গে চেহারায় মিল থাকায় ওই বিমানযাত্রী বাড়তি ফি ছাড়াই সুযোগ পেয়ে যান বিজনেস ক্লাসে।

মূলত; বিমানবালা ওই নারীকে তারকা ফুটবলার কেলি ভেবেই এ সুযোগ করে দেন।ঘটনাটি প্রকাশ্যে এনেছেন ওই বিমানযাত্রী নিজেই। তার নাম সোফি।টিকটকে সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সোফিয়া বললেন, ‘আমাকে কেলি ভেবে বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ দিয়েছেন বিমানবালা।’ এটাই শেষ নয়। বিশাল মেন্যু কার্ড হাতে সোফিয়ার কাছে গিয়ে ওই বিমানবালা প্রশ্ন করেন,‘দুপুরের খাবারে কি খেতে পছন্দ করবেন আপনি?’

বিমানবালা কেন তাকে এমন সম্মান দিচ্ছেন তা প্রথমে বুঝতে পারছিলেন না সোফিয়া। পরে বিষয়টি যখন পরিস্কার হয়, তখন তিনি ওই বিমানবালাকে জানান, তিনি ফুটবলার ক্লোয়ে কেলি নন।বিমানবালা ভ্রমণের এক পর্যায়ে সোফিয়াকে ইউরো ফাইনাল সম্পর্কে প্রশ্ন করেন। ফুটবল খেলা প্রসঙ্গে জানতে চান। তখনই সোফিয়া বুঝতে পারেন, কেন তাকে এমন আতিথেওয়তা দেওয়া হচ্ছে!সোফিয়া সহাস্যে নিজের নাম জানালে বিমানবালাও হেসে বলেন, ‘ফাইনালে যিনি গোল করেছেন, আপনি ঠিক তাঁর মতো দেখতে’।
আরো,

তথ্যসূত্র: দ্য সান

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯