শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানে ১১টি আসনে উপনির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর

পাকিস্তানে ১১টি আসনে উপনির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর

২৫ সেপ্টেম্বর পাকিস্তানে ১১টি আসনে উপনির্বাচন
২৫ সেপ্টেম্বর পাকিস্তানে ১১টি আসনে উপনির্বাচন

আগামী ২৫ সেপ্টেম্বর পাকিস্তানে ১১টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৯টি আসনে একাই লড়বেন বলে জানা গেছে। শুক্রবার এ ঘোষণা দেয় তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ। এ খবর জানিয়েছে ডন।

জানা গেছে, পাকিস্তানে একজন প্রার্থী ঠিক কতটি আসনে একসাথে নির্বাচন করতে পারবেন সে সম্পর্কে সংবিধানে কোনো নির্দিষ্ট বিধিনিষেধ নেই। তবে একজন জনপ্রতিনিধি নির্বাচিত একটি আসনই দখল করতে পারবেন। এ ক্ষেত্রে ইমরান খান একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনকে বেছে নিতে হবে। বাকিগুলোতে পরবর্তী ৬০ দিনের মধ্যে আবারও নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ইমরানের পরাজয়ের পর কমপক্ষে ১২৩ জন পিটিআই নেতা পদত্যাগ করেন। তাদের মধ্যে গত ২৮ জুলাই ১১ জনের ইস্তফা গ্রহণ করেন স্পিকার। ওই ১১টি আসনের মধ্যে দু’টি আসনে ইতোমধ্যেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বাকি ৯ টি আসনে একাই লড়ার ঘোষণা দিয়েছেন ইমরান খান।

আরো পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯