বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ভাঙা মন
মাসুদ চাকলা
কখন যে মন যায় যে ছুটে
নাগাল না পায় কেউ,
নদীর জলে উথলে উঠে
হৃদয় ভাঙা ঢেউ।
হাতের নাটাই ছেড়ে দিলে
দেখো যাচ্ছে ঘুড়ি উড়ে,
মন পাখিটা যায় যে ছুটে
দূর গগনে ঐ না অচিন পুরে।
ঝড় উঠেছে ঈশান কোণে
ভাঙছে বাড়ি ঘর,
হৃদয় তুফান যায় না দেখা
নিজকে করে পর।
পথিক চলে শঙ্কা নিয়ে
কদম ধীর গতি,
মনটা যে তার চায় না যেতে
দমটা নেয় অতি।
পূণ্যবানে মুক্তি মেলে
কেবল মনেই তুমি ভাবো,
কর্ম জোরে পথটা চলো
কেন ভাগ্যকে দোষ দেবো।
আজকে মুখে বিলাপ বলো
মনটাকে সায় দিয়ে
কালকে কি কেউ সঙ্গী তোমার
যাবে বলো সাথে নিয়ে।
কর্তা তোমার দেখছে ঠিকই
তোমার মনের খেলা,
শূন্য হাতে আকাশ দেখো
মনের খিরকিটা তো খোলা।
মনকে বলি আর ছুটো না
লাগাম যে তাঁর হাতে,
ঘড়ির কাঁটায় সময় চলে
আসবে যে দূত রথে।
মনটা তো আজ যাচ্ছে ভেঙে
ছুটছে এদিক ওদিক,
কখন আবার কোন বা পথে
ছুটছে দেখো অধিক।
মন ছুটেছে ভীষণ বেগে
আজ দিলাম তোমায় ছুটি,
কেবল কল্পনাতে মনের গোনা
রাখছি খোলা মনের শুধু দিঠি।