শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছাত্রদল নেতা নুরে আলমের ময়নাতদন্ত সম্পন্ন হল

ছাত্রদল নেতা নুরে আলমের ময়নাতদন্ত সম্পন্ন হল

ছাত্রদল নেতা নুরে আলমের ময়নাতদন্ত সম্পন্ন
ছাত্রদল নেতা নুরে আলমের ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন>> ভোলা জেলায় গুলিতে নিহত ছাত্রদল সভাপতি নুরে আলমের (৩৮) মৃতদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শুরু করে বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষ করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোকলেসুর রহমান।

তিনি বলেন, পোস্টমর্টেমের ফাইন্ডিংসগুলো পর্যালোচনা করে রিপোর্টে আমরা আমাদের মতামত উল্লেখ করে দেবো। পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা মরদেহ থেকে ট্যিস্যু রেখেছি। এই রিপোর্টগুলো পাওয়ার পর আমরা পূর্ণাঙ্গ একটি রিপোর্ট দিতে পারবো।

এর আগে, বুধবার (০৩ আগস্ট) রাতে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে বেসরকারি কমফোর্ট হাসপাতাল থেকে নুরে আলমের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এরপর মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

বিএনপির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, মর্গ থেকে মরদেহটি পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাযার পর তার গ্রামের বাড়ি ভোলায় নেওয়া হবে মরদেহ।

গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। তাকে ওই দিন রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন নুরে আলমের বুধবার বেলা ৩টায় মৃত্যু হয়।

আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯