বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিউইয়র্কে জনপ্রিয় শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী

নিউইয়র্কে জনপ্রিয় শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী

যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি >> জনপ্রিয় শিশুসাহিত্যিক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য হুমায়ূন কবীর ঢালী এখন নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলায় অংশগ্রহণের জন্য নিউইয়র্ক এসেছেন। হুমায়ূন কবীর ঢালী লেখালেখির পাশাপাশি একজন প্রকাশক এবং বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি।

লেখালেখির জন্য তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। যেমন ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১২, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৩, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ২০০৭, সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০০৬, চিলড্রেন এন্ড উইমেন ভিশন ফাউন্ডেশন পদক ২০০৭, কবি আবুজাফর ওবায়দুল্লাহ স্মৃতি ফাউন্ডেশন পদক ২০০৭, পদক্ষেপ শিশুসাহিত্য পুরস্কার ২০০৮, লোকছড়া ফাউন্ডেশন সম্মাননা ২০১৩, এবি টিভি মাল্টিমিডিয়া লিঃ সাহিত্য পুরস্কার ২০১৬, ঝুমঝুমি শিশুসাহিত্য পুরস্কার ২০১৯, বিভাগীয় লেখক পরিষদ – রংপুর সম্মাননা ২০১৯, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০১৭, কবি সংসদ বাংলাদেশ শিশু সাহিত্য পুরস্কার, লোকছড়া ফাউন্ডেশন সম্মাননা ২০১৩, সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্ট ফোরাম পুরস্কার ২০২১। চোখ সাহিত্য-পুরস্কার ২০১৩-পশ্চিমবঙ্গ, নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ সম্মাননা, ত্রিপুরা, লেখালেখি সাহিত্য পুরস্কার, ওড়িশা-ভারত, তোরষা সাহিত্য পুরস্কার, কুচবিহার।

উল্লেখ্য, তাঁর লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ১০৫টি । উল্লেখযোগ্য বইগুলো হলো ক্লাসমেট, কাব্য ও এনজেলের বন্ধুরা, কালোমূর্তি রহস্য, একাত্তরের মিলিটারি ভূত, নীলগ্রহের রহস্য, পিতাপুত্র, লজিংবাড়ি, আলাভোলা ছেলেবেলা, আয় ফিরে যাই, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প, পরিকন্যা, দুষ্ট ছেলের গল্প, কিশোরসমগ্র ১, ২, ৩, তোমার চোখের জল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের অভ্যুদয় প্রভৃতি। ছোটদের মজার সিরিজ কাটুস কুটুস।

এছাড়াও তিনি ছোটদের আনন্দবার্ষিকী “আলোকলতা” সম্পাদনা করেন এবং নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন ‘আমাদের পাঠাগার’। হুমায়ূন কবীর ঢালীর শিশুতোষ বই গ্ৰীসের নবম স্টেট প্রাইমারি স্কুল অব ইয়ান্নিতিসারের একটি স্কুলে পাঠ্য। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ওডিশার ওডিয়া ভাষায় প্রকাশিত হয়েছে ‘কাব্য ও এনজেলের বন্ধুরা’সহ একাধিক বই ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯