বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অশনি

ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অশনি

অনুসন্ধান ২৪ >> পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি। ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অশনি। আগামীকাল সোমবার (৯ মে) ঝড়ের গতিবেগ বেড়ে হতে পারে ১০৫-১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ইতোমধ্যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর অতিক্রম করে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে ধাবিত হবে এটি।

আগামী মঙ্গলবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে এটি। উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছাকাছি পৌঁছে গতিপথ পরিবর্তন করবে অশনি। এরপর উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে সেটি।

ক্রমশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করবে ঘূর্ণিঝড় অশনি। উড়িষ্যা উপকূল দিয়ে এটি সমুদ্রে এগোবে। ঘূর্ণিঝড় তৈরি হলে আজ রবিবার (৮ মে) অশনির গতি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০-৭০ কিলোমিটার হতে পারে। তবে তা বেড়ে ১১০ কিলোমিটারও হতে পারে।

এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। মোট সাড়ে সাত লাখ মানুষকে সরিয়ে নেয়ার জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করেছে উড়িষ্যা সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯