বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামী রোববার লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

আগামী রোববার লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

অনুসন্ধান ২৪ >> দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ আগামী রোববার (৮ মে) এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া অফিস এমন খবর জানিয়েছে। সেখানে বাংলাদেশের আবহাওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে।

বর্তমান গতিপথ অনুযায়ী, লঘুচাপটি আগামী রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, তখন এটির নাম হবে ‘অশনি’।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ কুমার দাস জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি কেন্দ্রে সর্বোচ্চ গতি উঠতে পারে ১০০ কিলোমিটার।

যে গতিপথ ধরে লঘুচাপটি অগ্রসর হচ্ছে, এতে বাংলাদেশের উপকূলে অশনির আঘাত হানার সম্ভাবনা কম। এমনকি পশ্চিমবঙ্গে বড় ধরনের প্রভাব নাও পড়তে পারে।

উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ১০ মে রাতে ‘অশনি’ উড়িষ্যা ও অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছাবে। তবে এটি কিছুটা পূর্বদিকে দিক পরিবর্তন করে উপকূলে আঘাত হানতে পারে ১১ মে।

সাগর প্রচণ্ড বিক্ষুদ্ধ হয়ে উঠবে বিধায় সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলে ফিরে আসতে হবে। এ সময় ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যায়।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে পরবর্তী নিদের্শনা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯