শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিরপেক্ষ নির্বাচনের জন্য এনডিবি ২ দাবি

নিরপেক্ষ নির্বাচনের জন্য এনডিবি ২ দাবি

অনুসন্ধান ২৪ >> নিরপেক্ষ নির্বাচন কমিশন ও বর্তমান প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখেই জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য নতুনধারার ২ দাবি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা।

এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নতুনধারার ২ দাবি মেনে নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে কার্যত গণতন্ত্রকে মুক্ত করতে হবে। নির্বাচন নির্বাচন খেলার মধ্য দিয়ে ক্ষমতায় থাকার রাজনৈতিক-প্রশাসনিক অবস্থান থেকে সরে না আসলে লাগাতার আন্দোলনে নামবে নতুনধারা বাংলাদেশ এনডিবি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে ছাত্র-যুব-জনতার অধিকার রক্ষার জন্য। নির্বাচনকে নিরপেক্ষ রাখতে তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি জেলা-উপজেলা পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সংগঠিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯