শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>পাবনার বেড়া উপজেলার চর সাফুল্লা গ্রামে বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৬০)।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান,
বছর দেড়েক আগে চর সাফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরবে যান। সেখানে গিয়ে সমস্যার কারণে থাকতে না পেরে দেশে ফিরে আসেন আখের আলী।
এসে তিনি শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আজ সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।