শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই যুগেও কুয়াকাটায় ব্যবসায়ীদের হয়নি স্থায়ী বন্দোবস্ত !

দুই যুগেও কুয়াকাটায় ব্যবসায়ীদের হয়নি স্থায়ী বন্দোবস্ত !

উচ্ছেদে
উচ্ছেদে

নিজস্ব প্রতিবেদন>>  কুয়াকাটা সৈকতের শতাধীক ক্ষুদ্র ব্যাবসা প্রতিষ্ঠানের উচ্ছেদ অভিযানে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে চরম অস্থিতিশীল পরিস্থিতি ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। পর্রযটন শুরুর প্রায় ২ যুগ পেরিয়ে গেলেও স্থায়ী কোন ব্যবসায়ীদের ঠিকানা না হওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গতকাল সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডলের নেতৃত্বে সোমবার, (২৭ডিসেম্বর) দিনভর কুয়াকাটা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
প্রায় দুই যুগ অতিক্রম হলেও ব্যবসায়ীদের নেই স্বস্তি, স্থায়ীভাবে মিলছেনা স্থাপনার কোনো জমি। একদিকে সৈকতে ভাঙ্গনের কবল অন্যদিকে অবৈধভাবে স্থাপনার দায়ে উচ্ছেদের তোপের মুখে পরছে দীর্ঘ বছরে।

পর্যটন সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে সৈকতে বন্যা ও জলোচ্ছ্বাস উপেক্ষা করে পর্যটকদের সেবায় সারা বছর অপেক্ষা করে মাত্র কয়েকমাস ব্যবসা করে থাকি। যদি আমাদের বড় ব্যবসার পুঁজি থাকতো তবে আমরা কি সৈকতে এমন ক্ষুদ্র ব্যবসা করতাম? আমরা নিরুপায় বলেইতো অল্প পুঁজির ব্যবসা করি! গত কয়েকমাস আগে আমাদের দোকানপাট ভাংচুর করে প্রশাসন, এখন আবারো ভাঙ্গলো! কোনো নোটিশ বিহীন অতর্কিতভাবে আমাদের প্রায় শতাধিক প্রতিষ্ঠান চুরমার করে দিল কেন?

আমাদেরতো পূর্ব নোটিশ দেওয়ার কথা ছিল কিন্তু প্রশাসন তা করেননি। এখন আমাদের কোন পথ খোলা নেই; অল্প পুঁজিতে আমরা কোনোভাবে ব্যবসা করে সংসার চালাই। এ অবস্থায় আমরা নিরুপায় হয়ে গেলাম। আমাদের জন্য যদি এর একটি সঠিক সমাধান না করা হয় তবে আমাদের ক্ষতিগ্রস্থ সংসারের ভরনপোষণের দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট মহলকেই নিতে হবে। নতুবা আমাদের স্থায়ীভাবে সৈকতে দ্বিধাহীনভাবে ব্যবসার সুযোগ দিতে হবে বলে দাবী করেন সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯