শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্যাকুল হৃদয় রাজলক্ষ্মী মৌসুমী

ব্যাকুল হৃদয় রাজলক্ষ্মী মৌসুমী

ব্যাকুল হৃদয়
রাজলক্ষ্মী মৌসুমী

শীতের ধোঁয়া ধোঁয়া কুয়াশায় চুপিচুপি
কে যেন এলো মনের অজান্তে।
কনকনে শীতে এলো সে
পরশ দিতে একেবারে প্রানের
প’রে।
শিশির ভেজা দূর্বা ঘাসে
নীরব প্রেমের ব্যাকুলতা
শুধুই যে কাছে টানে।
গগনচুম্বী মেঘরাশির আাড়ালে
উঁকি দেয় যেনো প্রেমের তরে।
স্বপনে যারে দেখি বার বার
দিবস রজনী হৃদয়ের রস ধারায়।
আনন্দ নিকেতনে প্রাণ সাগরে সে
সুধারস ঢালে মাধুরীকুঞ্জে।
কেবলি মনে হয় সে যেনো শুধু
প্রাণের মাঝখানে, কথা কয় কানে কানে।
আমি দেখি নাই যার মুখ, কেনো জানি
মনে হয় ক্ষণে ক্ষণে এসে দোলা দেয় হৃদ মাঝে।
আমার মনের আকুলতায় এলো সে মনোচোখ মেলে,
দেখা দিলো সে হৃদয় মাঝারে আপন মনে।
মনোহরণ করে নিলো আমার
আঁধারের কালিমা মুছায়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯