শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুগ্ধশুভ্রচোখে

দুগ্ধশুভ্রচোখে

দুগ্ধশুভ্রচোখে

জেবু নজরুল ইসলাম।

কি এমন মায়া কি এমন মমতা
সুপ্রসন্ন দুটি আঁখির গোপন গভীরে
লুকিয়ে রেখেছ তুমি,
মুগ্ধতায় আবৃত থাকে অন্তর
গোধূলির আবিরের মতো,
স্বপ্নের প্রিয়ার ন্যায় এক প্রচণ্ড আকর্ষণ
ঐ দুগ্ধশুভ্রচোখে।

নিশ্চল নিশ্চুপ ঊর্ধ্ব গগনে
আছে চেয়ে স্থির দুটিআঁখি,
উদাস উন্মনা মন
মুক্ত বলাকার মতো ভেসে চলেছে
নির্জন অসীমে একটু ভালবাসা পেতে।

একাকী বিষণ্ণ মনের নিঃসঙ্গতা
আর মনের আকুতি,
মেঘহীন নীলাকাশের মতো স্পষ্ট
ঐ দুটিচোখের মণিতে।

মুখখানা মনে হয় বিকশিত মৃদুল গোলাপ
পলাশ ছুঁয়েছে যেন তৃষিত অধর,
কোমল মাধুরী প্রচ্ছন্ন চিবুক
শিহরণে দূর দূর করে বুক,
মন চায় তোমার সবুজে মিশে হই
মেহেদি পাতার মত একাকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯