শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দৃষ্টিনন্দন সাজসজ্জার জন্য ভূয়সী প্রশংসায় ভাসছেন জয়নাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দৃষ্টিনন্দন সাজসজ্জার জন্য ভূয়সী প্রশংসায় ভাসছেন জয়নাল

মামুন আহমেদ বানারীপাড়া প্রতিনিধি >>বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে দৃষ্টিনন্দন ও বর্ণিল সাজসজ্জার জন্য ভূয়সী প্রশংসায় ভাসছেন পৌর শহরের বন্দরবাজারের রংধনু ডেকোরেটরের স্বত্বাধিকারী রুচিশীল চয়েজ ও ব্যক্তিত্বের পরিচায়ক স্বনামধন্য সাইফুল ইসলাম জয়নাল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার দিক নির্দেশনায় এবং নেপথ্যের কারিগর জয়নালের সুনিপুণ দক্ষতায় তৈরি এত মনোমুগ্ধকর সাজসজ্জা ও চোখ ধাঁধাঁনো বর্ণিল আলোকোজ্জ্বল দৃশ্য এর আগে কখনো প্রত্যক্ষ করেনি বানারীপাড়াবাসী। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রীর ছবি সংবলিত বৃত্তাকার প্ল্যাকার্ড, জারবাতি ও রঙিন বেলুনে দৃষ্টিনন্দন বর্ণিল সাজে সাজানো হয়েছে উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের ভিতর ও বাহির। বিশেষ করে দর্শকদের জন্য সারিবদ্ধভাবে সাজানো হলুদ-খয়েরী কভার সমৃদ্ধ চেয়ারগুলো অবাক করে দিয়েছে আগত দর্শনার্থীদের। মনে হয় যেন অভিজাত পাঁচতারকা কোনো হোটেলের হলরুমের দৃশ্য এটি। ফেরিঘাটের সুবিশাল তোরণের দু’পাশে প্রধানমন্ত্রীর আপাদমস্তক বিশাল পোট্রেট সহজেই নজর কেড়েছে সকল দর্শনার্থীর। ফেরিঘাট থেকে থানার প্রধান গেট পর্যন্ত প্রধান সড়কের দু’পাশে জারবাতি ও নির্দিষ্ট দূরত্বে পরপর বিভিন্ন স্টাইলে প্রধানমন্ত্রীর একক অথবা যৌথ ছবি সংবলিত চতুর্ভুজ ও বৃত্তাকার প্ল্যাকার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনী দৃশ্য (যেমন পার্বত্য শান্তিচুক্তি, পদ্মাসেতু, পায়রাবন্দর, শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল বিশ্ববিদ্যালয়, ভাঙ্গার দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, লেবুখালি ব্রিজ ইত্যাদি) এবং ফানুসাকৃতি লাইটগুলো পুরো এলাকাকে সৌন্দর্যের চাদরে ঢেকে দিয়েছে। থানার সামনে প্রধান গেটে ককশিটে লাগানো মনোমুগ্ধকর ও হৃদয়কাড়া প্রধানমন্ত্রীর অনন্য ভঙ্গিমার ছবিগুলোর দিকে তাকালে সহজেই চোখ ফেরানো যায় না। এমন অনিন্দ্য সুন্দর দৃশ্য দেখে কোনো কোনো পথচারীর মন্তব্য- প্রধানমন্ত্রী তাঁর জন্মদিনে কি বানারীপাড়ায় আসছেন ? এমন দৃষ্টিনন্দন সাজসজ্জার জন্য সাইফুল ইসলাম জয়নালকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রিয়াজ তালুকদার, বানারীপাড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এস. এম. গোলাম মাহমুদ রিপন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে “রংধনু ডেকোরেটর”-এর স্বত্বাধিকারী সাইফুল ইসলা জয়নাল জানান, আমি প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানকে সাজসজ্জার মাধ্যমে প্রাণবন্ত ও সার্থক করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। আমার মোবাইল গ্যালারীতে সংগৃহিত প্রধানমন্ত্রীর বিভিন্ন স্টাইলের ছবি বাছাই করে বরিশালের “মিডিয়া জোন” থেকে প্রিন্ট করেছি।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ভাই সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়ে আমাকে সহায়তা করেছেন। তিনিও সৃষ্টিশীল ও রুচি সম্পন্ন মানুষ। তার চয়েজও প্রশংসা করার মতো। জয়নাল আরও বলেন, সানা ভাই’র পরামর্শ মোতাবেক আমি কাজ করেছি। তবে আমাকে আরো কয়েকদিন বেশি সময় দিলে সাজসজ্জা আরো সুন্দর করা যেত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯