শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে অগ্রণী ব্যাংকের সিঁড়িতে গ্রাহকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই

বরিশালে অগ্রণী ব্যাংকের সিঁড়িতে গ্রাহকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশালে নগরীর সদর রোডের অগ্রণী ব্যাংকের সিঁড়িতে গ্রাহকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের সময় জনি ডোম নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা দেড়টার দিকে তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তি নগরীর কাউনিয়া মেথরপট্টির বাদল ডোমের ছেলে জনি ডোম। ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ভুক্তভোগী গ্রাহক নগরীর চাঁদমারী এলাকার আমিনুল ইসলাম পলাশ বলেন, ৫ লাখ টাকা নিয়ে ব্যাংকের সিঁড়ি থেকে নামার সময় আমার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জনি। এ সময় একহাতে ব্যাগ অন্য হাতে দিয়ে জনিকে ধরে চিৎকার দিই। চিৎকার শুনে ব্যাংকের গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীরা এসে আমাকে উদ্ধার করেন। পাশাপাশি জনিকে ব্যাংকের ভেতরে আটকে রাখেন। খবর পেয়ে ব্যাংকে গিয়ে জনিকে আটকে থানায় নিয়ে যায় পুলিশ। সদর রোডের অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার সমর রঞ্জন দর্জি বলেন, ঘটনাটি ব্যাংকের মধ্যে ঘটেনি। ব্যাংকের সিঁড়িতে ঘটেছে। ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ছিনতাইকারী যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯