শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
কেশবপুর প্রতিনিধি >> কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,বিশিষ্ট সমাজ সেবক ও আগামী কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বর পদপ্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া,আর্শিবাদ ও সমর্থন চেয়ে মাখন লাল দাশ বুধবার বিকেলে খতিয়াখালী মোড়ে পথচারীদের মাঝে প্রায় ১শত পিচ মাস্ক বিতরণ করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে এর আগে তিনি সাবান ও মাস্ক বিতরণ করে ছিলেন।
এদিকে একইদিনে সকালে সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৃষক লীগের সাধারণ সম্পাদক,বিশিষ্ট ব্যবসায়ী,বিশিষ্ট সমাজ সেবক ও আগামী কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বর পদপ্রার্থী হিসেবে মোঃ ইউনুস আলী সকলের নিকট দোয়া,আর্শিবাদ ও সমর্থন চেয়ে তার এলাকায়সহ কেশবপুর বাজারের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে প্রায় ১৫০ পিচ মাস্ক বিতরণ করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে এর আগে তিনি সাবান ও মাস্ক বিতরণ করে ছিলেন। মাস্ক বিতরণকালে সম্ভাব্য দুই মেম্বর পদপ্রার্থী জেবি টেলিভিশনের কেশবপুর উপজেলা প্রতিনিধি আজিজুর রহমানকে জানান,বিগত দিনে যে লকডাউন চলাকালে সময়ে অসহায় ,দুঃস্থ গরীব খোটে খাওয়া মানুষের মাঝে তারা তাদের নিজস্ব তহবিল থেকে চাল,ডাল, সাবান, মাস্কসহ বিভিন্ন প্রকারের সামগ্রী বিতরণ করে ছিলেন।
চলতি বছরের গত দুই ঈদে তারা তাদের এলাকার অসহায় ,দুঃস্থদের মাঝে নগদ অর্থ,শাড়ি,লঙ্গী ও সেমাই চিনি বিতরণ করে ছিলেন। তারা প্রতিদিন তাদের ওয়ার্ডের কোথাও না কোথাও যেয়ে এলাকাবাসীরদেরকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করাসহ মুখে মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে চলেছেন।