শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় ‘আলোক শিখা’র প্রধান কার্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত

বানারীপাড়ায় ‘আলোক শিখা’র প্রধান কার্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত

মামুন আহমেদ >>  বানারীপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডে আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা “আলোক শিখা”র প্রধান কার্যালয়ে গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

 

শনিবার (৭ আগস্ট) রাতের যে কোনো সময় এ চুরি সংঘটিত হয়। সংঘবদ্ধ চোর চক্র অফিসের দরজার সিটকিনি তালাসহ ভেঙে ভিতরে প্রবেশ করে বিশাল সিন্দুকে থাকা সাড়ে ১২ ভরি সোনা, ৪ ভরি রূপা ও নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায়। সিন্দুকের চাবি অফিসের ড্রয়ারেই ছিলো।

এ বিষয়ে আলোক শিখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আল আমিন জানান, আমি প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৯টার পরে অফিসের কাজ শেষে রুম তালাবদ্ধ করে চলে যাই। সকাল ৮টার দিকে অফিস খুলতে এসে দেখি দরজা খোলা ও অফিসের সবকিছু তছনছ। পরে দেখি সিন্দুকের ভল্টে থাকা সোনা, রূপা ও টাকা নেই। বিষয়টি আমি ‘আলোক শিখা’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. দেলোয়ার হোসেনকে তাৎক্ষণিক জানাই। সরেজমিনে গিয়ে জানা যায়, অফিসে কোনো সিকিউরিটি গার্ড নেই। এমনকি কোথাও সিসিটিভি ক্যামেরা নেই। তবে রাতে বাতি জ্বালানো থাকে। মূল গেট আটকানো ছিলো। ধারণা করা হচ্ছে দেয়াল টপকে চোরের দল ভিতরে প্রবেশ করে।

উল্লেখ্য, বানারীপাড়ায় প্রশাসনের নাকের ডগায় একের পর এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হলেও এর কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা। সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯