শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঐশ্বরিয়া তার প্রেমিককে কেড়ে নিয়েছেন: মনীষার অভিযোগ

ঐশ্বরিয়া তার প্রেমিককে কেড়ে নিয়েছেন: মনীষার অভিযোগ

বিনোদন >> বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী মনীষা কৈরালা ও ঐশ্বরিয়া রাই বচ্চন। রূপের আগুনে তারা পুড়িয়েছেন দর্শকদের। অভিনয়েও ছড়িয়েছেন মুগ্ধতার আবেশ। তবে ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে একাধিকবার ঝামেলা বেঁধেছিল। সেই ঝামেলার কেন্দ্রে ছিলেন একজন পুরুষ মডেল।

ঐশ্বরিয়া তখন বিশ্বসুন্দরী হয়ে দেশে ফিরেছেন। তাকে নিয়ে চারদিকে হৈচৈ। বিভিন্ন প্রতিষ্ঠানের মডেল হয়ে আলোচনায় তার নাম। ওই সময়ে ভারতের অন্যতম জনপ্রিয় মডেল ছিলেন রাজীব মুলচান্দানি। একসঙ্গে মডেলিংয়ের সুবাদে ঐশ্বরিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। যদিও আগে থেকে মনীষার সঙ্গে প্রেম ছিল রাজীবের।

একদা মনীষা অভিযোগ তুলেছিলেন যে, ঐশ্বরিয়া তার প্রেমিককে কেড়ে নিয়েছেন। নব্বই দশকের মাঝামাঝি সময়ে এই ইস্যুতে সরগরম ছিল বলিউড পাড়া।

বিষয়টি নিয়ে গণমাধ্যমেও নানারকম মুখরোচক খবর প্রকাশিত হয়। তখন ঐশ্বরিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মনীষা। বলেছিলেন, ঐশ্বরিয়ার জন্যই রাজীব তার সঙ্গে প্রতারণা করেছে।

ওই অভিযোগের পর ক্ষুব্ধ হন অ্যাশ। তিনিও স্পষ্ট করে জানিয়ে দেন, রাজীব তার কেবল বন্ধু। অন্যের প্রেম কাহিনীর মধ্যে বাধা হওয়ার কোনো আগ্রহ নেই তার। শুধু তাই নয়, মনীষা দুই মাস পর পর প্রেমিক বদলান; এমন মন্তব্যও করেছিলেন বিশ্বসুন্দরী।

পাল্টাপাল্টি অভিযোগের গল্পটা এখানেই শেষ হতে পারত। কিন্তু না, ১৯৯৫ সালে পুনরায় বিবাদে জড়ান ঐশ্বরিয়া ও মনীষা। একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে মনীষা বলেছিলেন, ঐশ্বরিয়ার দেওয়া চিঠি রাজীব তাকে দিয়েছিলেন। এছাড়া ইঙ্গিত করে জানান, ঐশ্বরিয়া তার প্রেমিককে কেড়ে নিয়েছেন।

তবে পুরো ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন ঐশ্বরিয়া। তার মতে, এই ঘটনা যদি সত্য হত, তাহলে এত দিন পরে কেন প্রকাশ্যে আনলেন মনীষা। পুরো বিতর্কে মনীষা ও ঐশ্বরিয়া বিবাদে জড়ালেও নীরব ছিলেন রাজীব মুলচান্দানি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯