মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৪ ঘন্টায় করোনায় ৬৭ জনের মৃত্যু

২৪ ঘন্টায় করোনায় ৬৭ জনের মৃত্যু

অনুসন্ধান ২৪ ডেস্ক >> দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এর আগে, গত ২ মে ৬৯ জনের মৃত্যু হয়েছিল। এরপর আজ এত মৃত্যু হলো, যা গত ৪৮ দিনের মধ্যে সর্বোচ্চ। শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন ৬৩ জনের মৃত্যুতে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬৬ জনে। আর মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন।

এর আগে, শুক্রবার তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৫৪ জনের মৃত্যু হয়। তখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৩ হাজার ৩৯৯ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিন হাজার ৮৮৩ জন। তখন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জনে। সে হিসেবে আজ মৃত্যু সংখ্যা বেড়েছে তবে কমেছে আক্রান্ত।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯