মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মানুষ ট্রেনে করে কক্সবাজারে যেতে পারবে আগামী বছরেই : রেলমন্ত্রী

মানুষ ট্রেনে করে কক্সবাজারে যেতে পারবে আগামী বছরেই : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: আগামী বছর ডিসেম্বরের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার কক্সবাজারে আইকনিক রেলওয়ে স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে এ ঘোষণা দেন মন্ত্রী। নুরুল ইসলাম সুজন বলেন, ‘প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত ধরা হলেও বাকি ছয় মাস হাতে রেখেই ঘোষণা করছি আগামী বছরেই মানুষ কক্সবাজারে ট্রেনে করে আসতে পারবে।’ তিনি বলেন, ‘সরকারের দশটি মেগা প্রকল্পের মধ্যে দুটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের। যার একটি হচ্ছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প।’ এ প্রকল্পের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী জানান, ভবিষ্যতে রেলপথটি কক্সবাজার থেকে রামু হয়ে ঘুনদুম পর্যন্ত নেওয়া হবে, যা চীন পর্যন্ত সম্প্রসারিত হবে কক্সবাজার রেললাইন চালু হলে পর্যটনের ব্যাপক প্রসার ঘটবে জানিয়ে তিনি বলেন, ‘দেশের অগ্রগতিতে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পটি পরিকল্পনা মাফিক করা হচ্ছে। আইকনিক স্টেশন ভবনটি আন্তর্জাতিক মানে তৈরি হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি প্রচুর পর্যটক আসবে। এ আইকনিক ভবনটিতে আন্তর্জাতিকমানের সব সুবিধা রাখা হচ্ছে।’

২১৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ঝিনুকের আদলে একটি আইকনিক রেলওয়ে স্টেশন ভবন নির্মিত হচ্ছে। ছয়তলা এ ভবনে সব ধরনের সুবিধা রাখা হবে বলে জানান মন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯