মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: সরকারের বর্তমান মেয়াদে দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাষণটি টেলিভিশন, রেডিও এবং অনলাইনে প্রচার করা হবে। এ তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
বলা হয়েছে, সন্ধ্যায় সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।