রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কোরআনে হাফেজ হল চার কিশোর নিউইয়র্কে

কোরআনে হাফেজ হল চার কিশোর নিউইয়র্কে

নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চার মুসলিম কিশোর কোরআনে হাফেজ হয়েছেন। তারা হলেন- হাফেজ মুহাম্মাদ তামজিদ ইসলাম, হাফেজ উসমান আলী, হাফেজ শাফীন সাঈদ ও হাফেজ মীরান খান। হিফজ সমাপণকারী এ চারজনই নিউইয়র্কের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর কালচারাল সেন্টারের শিক্ষার্থী। আন-নূরের হিফজ বিভাগ থেকে তারা পবিত্র কোরআন হিফজ করেন। সম্প্রতি আন-নূর কালচারাল সেন্টারের হলরুমে এক অনুষ্ঠানে তাদের বিশেষ পাগড়ী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল ও আন-নূর মসজিদের খতিব মুফতি মুহাম্মদ ইসমাইল। প্রধান অতিথি ছিলেন আল- নূর কালচারাল সেন্টারের উপদেষ্টা মুফতি মুহাম্মদ আবদুল্লাহ। উপস্থিত ছিলেন, মুফতি উবাইদুল্লাহ, মুফতি মুজিবুর রহমান, মুফতি নাসিরুল্লাহ, মুফতি মুয়াযুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় আলেম-ওলামা ও বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা। আন-নূর কালচারাল সেন্টারের হিফজ বিভাগের প্রধান শিক্ষক মুফতি আবু তাহের সিদ্দিকী জানান, করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রোগ্রামটি ছোট আকারে করা হয়।

তবে সেন্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক, শুভাকাঙ্খী, বাংলাদেশী প্রবাসীদের ঘরে বসে অংশগ্রহনের সুবিধার্থে গ্রাজুয়েশন প্রোগ্রামটি নিউইয়র্কের জনপ্রিয় টিভি ‘মিডিয়া টাইম টেলিভিশন’, তাদের ইউটিউব ও ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯