মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পানির দাম নির্ধারণ করতে চায় ঢাকায় এলাকাভিত্তিক

পানির দাম নির্ধারণ করতে চায় ঢাকায় এলাকাভিত্তিক

নিজস্ব প্রতিবেদক :: ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করার কথা ভাবছে ঢাকা ওয়াসা। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকার অভিজাত চিহ্নিত এলাকাগুলোয় পানির মূল্য বাড়বে। ফলে পানির দাম বেশি দিতে হবে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত এলাকার বাসিন্দাদের। শনিবার একটি অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেছেন, ‘পানির যা উৎপাদন খরচ হয়, তার চেয়ে আমরা অনেক কম দামে পানি দিচ্ছি। বাকি টাকা সরকার ভর্তুকি হিসেবে দেয়। তবে দুঃখজনক হলো, এখন উচ্চবিত্তরাও ওই ভর্তুকি পাচ্ছেন। তাদের সেটা পাওয়া উচিত নয়। সব শ্রেণীর মানুষের জন্য পানির দাম এক হওয়া উচিত নয়। তাই আমরা এখন চিন্তা করছি, এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করবো।’ তিনি আরো বলেন, ‘নিম্ন আয়ের মানুষজন যেখানে পানি ব্যবহার করেন তা হয়তো কমানো সম্ভব হবে না, কিন্তু বাড়বেও না। তবে অন্যান্য এলাকায় পানির দাম বাড়বে।’ তবে কবে থেকে এই পরিকল্পনা কার্যকর হবে, কবে দাম বা কত বাড়বে ওই সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে এর আগে বাংলাদেশে একই শহরের বিভিন্ন এলাকায় পানির আলাদা আলাদা দাম নির্ধারণের ঘটনা ঘটেনি। এ দিকে শনিবারের ওই অনুষ্ঠানে নিম্ন আয়ের সাত হাজার ৪৮৬ জন বৈধ গ্রাহকের মধ্যে ২৫ জনকে সম্মাননা দিয়েছে ওয়াসা। তবে ওই অনুষ্ঠানে জানানো হয়েছে, ২০১১ সাল থেকে ঢাকার নিম্ন আয়ের মানুষের মধ্যে বিশেষ করে বস্তি এলাকাগুলোয় বড় আকারে বৈধ পানির সংযোগ দেয়া শুরু হয়। তাকসিম এ খান বলেন, ‘টাকার অভাব নেই এমন অনেক গ্রাহকের কাছে ৭০ লাখ টাকার পানির বিল বাকি আছে। কিন্তু বকেয়া নেই নিম্ন আয়ের মানুষের কাছে। ওয়াসা জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর সকল নাগরিককে বৈধ পানির আওতায় নিয়ে আসা সম্ভব হবে। আগে যেখানে ঢাকায় ১৫ থেকে ২০ শতাংশ বাসিন্দা বৈধ পানির সংযোগের বাইরে ছিল, এখন সেখানে প্রায় শতভাগ মানুষ বৈধ পানি পায়। তাসকিম এ খান বলেন, ‘আমরা আশা করছি, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরের বস্তিগুলোকে বৈধ পানির আওতায় নিয়ে আসতে পারবো।’ এর আগে ২৮ ফেব্রুয়ারি পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল ঢাকা ওয়াসা, যা পহেলা এপ্রিল থেকে কার্যকর হয়েছে। ওই সময় আবাসিক গ্রাহকদের পানির দাম ১১.৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৪.৪৬ টাকা নির্ধারণ করা হয়। ব্যবহার্য পানির দামের সাথে একই হারে সেই পরিমাণ পানির পয়ঃনিষ্কাশনের খরচও যোগ হয়ে থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯