রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে ১ দিনে করোনা আক্রান্ত ১৪০৫২ জন, সুস্থতা ছাড়ালো ২ লাখ

ভারতে ১ দিনে করোনা আক্রান্ত ১৪০৫২ জন, সুস্থতা ছাড়ালো ২ লাখ

অনলাইন ডেস্ক :: ভারতে সবশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। একই সঙ্গে এদিন মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। দিল্লি, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশেও এক দিনে শনাক্ত হয়েছে সর্বোচ্চ সংখ্যক রোগী। শুক্রবার (১৯ জুন) দেশটির সরকারি দফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইম অব ইন্ডিয়া।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫২ জনের। যা মহামারি দেখা দেওয়ার পর থেকে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল ১৩ হাজার ২১৯ জন। শুধু মহারাষ্ট্রে ৩ হাজার ৭৫২ এবং রাজধানী দিল্লিতে শনাক্ত ২ হাজার ৮৭৭। এটাও সর্বোচ্চ।

সর্বোচ্চ শনাক্তের দিনেও দেশটিতে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। এখন পর্যন্ত সেখানে মোট শনাক্ত ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭৭১ জন।

সব শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। এ নিয়ে মোট মৃত্যু গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬০২ জনে। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে প্রায় ৬ হাজার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯