রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার হজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ৪ দেশ

এবার হজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ৪ দেশ

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের কারণে এবার হজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ৪ দেশ। দেশগুলো হলো- ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই। এমন অবস্থায় সৌদি আরবও এ বছর হজ বাতিল করার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। এদিকে, বাংলাদেশ হজের প্রস্তুতি নিয়ে রাখলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ।

তথ্য মতে, করোনার সংক্রমণের আশঙ্কা ও এর ভ্যাকসিন না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা নিশ্চিত করেছেন দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি।

গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজ দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়।

এছাড়া একই সিদ্ধান্ত নিয়েছে ব্রুনাই ও সিঙ্গাপুর।

অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যে সৌদি সরকার হজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশ এ বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯