রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জুমার নামাজে আফগানিস্তানে বোমা হামলা, নিহত ৪

জুমার নামাজে আফগানিস্তানে বোমা হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলের বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদের ইমামসহ অন্তত চারজন নিহত ও বহু মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ১২ জুন, শুক্রবার একটি মসজিদে জুমার নামাজের সময় এই বোমা হামলা চালানো হয়।

দেশটির মন্ত্রণালয় একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। ওই বিবৃতিতে বলা হয়, শাহ-ই-সুরি মসজিদে রাখা বোমা শুক্রবার নামাজের সময় বিস্ফোরিত হয়েছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়ও স্বীকার করেনি। এমনকি দেশটির আইনশৃঙ্খলা বাহিনীও এখনো নিশ্চিত হতে পারেনি যে এই হামলায় কারা জড়িত।

প্রসঙ্গত, এর আগে ৩০ মে আফগানিস্তানে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের গাড়িতে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সাংবাদিকসহ অন্তত দুজন নিহত হয়েছিলেন। এ হামলায় অন্তত সাত জন আহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯