শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
কা- কাজীবাড়ির ছোট্ট ছেলে দুরন্ত, ফুটফুটে
জী- জীবন জয়ের কাব্য লেখে দুখের বাঁধন টুটে
ন- নয় বছরে ইমাম হলো, পাঠশালাতে গুরু
জ- জন্ম থেকেই ছন্নছাড়া জীবনটা তার শুরু
রু- রুটি বেলার কাজ করেছে, লেটোর দলেও ছিলো
ল- লম্বাচুলো সেই ছেলেটি সৈনিকে যোগ দিলো
ই- ইসলামী গান, কাব্য লিখে বিদ্রোহী হয় শেষে
স- সবাই তখন চিনলো তাকে সবখানে, সব দেশে
লা- লাল দালানেও বন্দি ছিলো রাজদ্রোহের তরে
ম- মস্তবড় কবি হলো সেই ছেলেটি পরে।