রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা সাবার দুই গান ঈদে আসছে

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা সাবার দুই গান ঈদে আসছে

বিনোদন প্রতিবেদক ॥ এনটিভি মার্কস অলরাউন্ডার খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা সাবা। বিটিভির ‘নতুন কুঁড়িতেও অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। বছর আটেক আগে ‘জনম জনম’, ‘অতলে অতলে’ এবং ‘পৃথিবী অনেক বড়’ গানগুলো গেয়ে রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন এই তরুণ গায়িকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক গান দিয়ে ভক্তদের মনে জায়গা করে নেন তিনি।

আসছে রোজা ঈদ উপলক্ষে এবার তিনি আরও দুটি গান নিয়ে হাজির হচ্ছেন। করোনার মহামারীতে আক্রান্ত ঈদে সাবার কণ্ঠে শোনা যাবে ভিন্ন স্বাধের দুটি গান।

সংগীতা এবং সাউন্ডটেকের ব্যানারে ‘বাইরে কারে খুঁজিস’ একক এবং ‘শত জনমের প্রেম নামে ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। কারে খুঁজিস গানের কথা ও সুর করছেন সাবরিনা সাবা নিজেই। শত জনমের প্রেমের কথা, সুর ও সঙ্গীত করেছেন অনিক সাহান।

এই প্রসঙ্গে সাবরিনা সাবা বলেন, ‘আসলে এখন দেশের যা পরিস্থিতি তাতে কিছুই ভালো লাগছে না।শুধু গান নয় মন বসছে না কিছুইতেই। তারপরেও ভক্তদের কথা মাথায় রেখে আপনজনদের কথা ভেবেই গানগুলো করা। গান দুটোর কথাগুলো চমৎকার। এগুলোর মিউজিক হয়েছে অসাধারণ।

আশা করছি গান দুটি সবারই ভালো লাগবে। পরিস্থিতি ঠিক হোক এবং সুস্থ ও জীবাণুমুক্ত পৃথিবী হোক অনেক গান নিয়ে ফিরবো।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯