সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নওশাবারের ঘরবন্দি মানুষের ‘আর্ট ফর টুগেদারনেস’ আয়োজন

নওশাবারের ঘরবন্দি মানুষের ‘আর্ট ফর টুগেদারনেস’ আয়োজন

অনলাইন নিউজ :: করোনায় একঘেয়েমী কাটাতে নানা জনে নানা কাজে ব্যস্ত। তাতে বাকি নেই অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তবে এরই মধ্যে তিনি খুঁজছেন ভিন্নতা।

তার সংগঠন ‘টুগেদার উই ক্যান’ ঘরবন্দি মানুষদের জন্য এক সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করেছে।

`দূরে থেকেও জুড়ে থাকি শিল্পের শক্তিতে’, এই স্লোগানের আয়োজনটির শিরোনাম ‘আর্ট ফর টুগেদারনেস’। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ছোটগল্প, কবিতা, শিশু আঙিনা, স্বল্পদৈর্র্ঘ্য চলচ্চিত্র, ফটোগ্রাফি, চিত্রকর্ম, ভাস্কর্য, অলঙ্করণ ও কার্টুন প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

আর এগুলো নির্বাচন ও তত্ত্বাবধান করবেন দুই বাংলাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী শিল্পীরা।

চিত্রকর্ম ও ভাস্কর্য বাছাই করবেন শিল্পী শেখ আফজাল হোসেন, জামাল আহমেদ, কনকচাঁপা চাকমা, মোস্তফা পলাশ ও কলকাতার দেবদত্ত গাঙ্গুলি। আলোকচিত্র দেখবেন মাহমুদ রহমান, সাজ্জাদ হোসেন, তাহসিন রহমান, শাহাদাত পারভেজ, নাসিফ ইমতিয়াজ ও কলকাতার মালা মুখার্জি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই করবেন নূরুল আলম আতিক, দীপংকর দীপন, কামাল বায়েজিদ, লিসা গাজী, মেসবাউর রহমান সুমন, কলকাতার অনির্বাণ চ্যাটার্জি ও অভিজিৎ চৌধুরী।

নওশাবা বলেন, ‘শিল্পের শক্তি দিয়ে আমরা নতুন কিছু করতে চাই। আশা করি সবাই এই সময়টা মনোবল না হারিয়ে সময়টা কাটাতে পারবেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯