শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নিউইয়র্কে সিটিতে করোনা কারনে স্কুল বন্ধ অব্যাহত রাখার ঘোষণা: মেয়র

নিউইয়র্কে সিটিতে করোনা কারনে স্কুল বন্ধ অব্যাহত রাখার ঘোষণা: মেয়র

অনলাইন ডেস্ক :: নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও শনিবার বলেছেন, সর্ববৃহৎ এই মার্কিন সিটিতে করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের প্রেক্ষাপটে শিক্ষাবর্ষের শেষ নাগাদ সরকারি স্কুলসমূহ বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, এই সিদ্ধান্তের বিষয়ে সহজ করে কিছু বলা যাচ্ছে না। তবে এটি স্পষ্ট যে জীবন রক্ষায় তা সহায়ক হবে।
কিন্তু কয়েকঘন্টা পরে গভর্ণর এন্ড্রু কওমো জোর দিয়ে বলেছেন, এ ধরণের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তার।

তিনি বলেন, পুরো মেট্রোপলিটন এলাকার সাথে সমন্বয় না করে কেবল নিউই্য়র্ক সিটির জন্যে এ ধরণের সিদ্ধান্ত নেয়া যায় না। কারণ এটি একটি সমন্বিত কাজ।
গভর্ণর আরো বলেন, তিনি ব্লাসিও’র অবস্থানটা বুঝতে পেরেছেন। ব্লাসিও চাচ্ছেন জুন পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাক। আমরা এটা করতে পারি। কিন্তু তার জন্যে আমাদেরকে অন্যদের সাথে সমন্বয় করতে হবে।

উল্লেখ্য, নিউইয়র্কের মেয়র ও গভর্ণর দীর্ঘদিন ধরেই একে অন্যের প্রতিদন্দ্বী হয়ে কাজ করছেন।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, নিউইয়র্ক সিটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮২০ জনে।
এক কোটি ৯০ লাখ জনসংখ্যার নিউইয়র্ক রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৭০ হাজারেরও বেশি। মারা গেছে ৮ হাজার ৬শ’ জনেরও বেশি।
ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ায় গত ১৬ মার্চ নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়।
মেয়র বলছেন, তিনি আশা করছেন সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষের শুরুতে স্কুলগুলো স্বাভাবিকভাবে খুলে দেয়া যাবে।
এর আগে গভর্ণর কওমো স্কুলগুলো বন্ধের সময়সীমা ২৯ এপ্রিল পর্যন্ত বড়িয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯