বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: সাংসদ দীপংকর তালুকদার বলেছেন, “এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছেন।এটাই এদেশের বৈশিষ্ট্য।
তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছা, এদেশে সকল ধর্মের মানুষের উৎসবে সকলে একাকার হয়ে অংশ নিবে। তারই প্রতিফলন ঘটছে এদেশে।
সাংসদ দীপংকর তালুকদার বলেন, প্রভু যীশুর বাণী আমাদেরকে সত্য ও সুন্দরের পথ দেখায় এবং অসাম্প্রদায়িক হতে শেখায়”। তিনি বুধবার (২৫ ডিসেম্বর) সকালে খ্রীস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন উপলক্ষ্যে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের উদ্যোগে খ্রীস্টিয়ান হাসপাতালের অডিটরিয়ামে প্রার্থনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, রাঙামাটি জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, চট্রগ্রাম এবং পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, রাঙামাটি জেলা সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ খ্রীস্টান সম্প্রদায়ের অদিবাসীরা উপস্থিত ছিলেন।
শুভ বড়দিন উপলক্ষ্যে সমবেত প্রার্থনা,খ্রীস্ট সংগীত পরিবেশন করা হয়। সমবেত প্রার্থনা পরিচালনা করেন চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের পালক রেবারেন্ড সখরীয়া বৈরাগী। এদিকে,শুভ বড়দিন উপলক্ষ্যে চন্দ্রঘোনা খ্রীস্টান পল্লীগুলো সেজেছে অপরুপ সাজে। বর্নিল আলোয় আলোকিত হয়েছে পুরো খ্রীস্টান পল্লী। পিঠা, পায়েস, কেক সহ নানা উপাদেয় খাবার পরিবেশন করা হচ্ছে প্রতিটি ঘরে। একে অপরকে শুভেচ্ছা বিনিময়, গীফট বিনিময় করে দিনটিকে স্মরণ করছেন এখানকার খ্রীস্টান অদিবাসীরা।