বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
টনির গার্ল বোন ড্রিম নেহা

টনির গার্ল বোন ড্রিম নেহা

অনলাইন ডেস্ক :: ‘সবাই জিজ্ঞাসা করে আমার জীবনে স্বপ্নের নারী কে? দেখুন, সে আমার সঙ্গেই রয়েছে…‘পৃথিবীর সবচেয়ে সেরা বোন’… কথাগুলো গায়ক, কম্পোজার টনি কক্করের। ইনস্টাগ্রামে টনি নিজেই জানালেন তাঁর ‘ড্রিম গার্ল’ আর কেউ নন, জেনওয়াইদের পছন্দের গায়িকা নেহা।
ইনস্টাগ্রামে দাদাকে নিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন নেহা। টনির সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “আমার কাছে বিলাসবহুল জীবনের থেকেও বেশি মূল্যবান টনির সঙ্গে সময় কাটানো। ও শুধুমাত্র আমার দাদা নয়, ও আমার খুব কাছে বন্ধুও। ওর সঙ্গে ঘুরতে যাওয়া মানেই মজাই-মজা। টনি আমায় খুবই আগলে রাখে।”

জার্নিটা বলিউডে একসঙ্গেই শুরু করেছিলেন দাদা-বোন। এসেছে অনেক বাধা-বিপত্তি। কিন্তু লড়াইটা চালিয়ে গিয়েছেন এক সঙ্গেই। কিছু দিন আগে এক কমেডি শো-তে নেহার উচ্চতা এবং মুখাবয়ব নিয়ে ঠাট্টা করছিলেন কমেডিয়ান গৌরব গেরা ওরফে চুটকি। নেহা কক্করের নাম সরাসরি ব্যবহার না করে ওই শো-তে গৌরবকে বলতে শোনা যায়, ‘এ রকম দেখতে এক জনের সঙ্গে যখন গান গাইতে যাও, মাইক তোমায় দেখে মুখ ঘুরিয়ে নেয় না?’

সেই শো টেলিকাস্ট হওয়ার পর নির্মাতাদের উপর তীব্র নিন্দায় ফেটে পড়েন নেহা। ঢাল হয়ে দাঁড়ান দাদা টনিও। টনি ইনস্টাগ্রামে বোনের হয়ে লেখেন, ‘ছোট শহর থেকে উঠে আসা একটি মেয়েকে এভাবে সম্মান দেখাও তোমরা? এত কষ্ট করে জীবনে সব কিছু পেয়েছে সে। উচ্চতা কম হওয়ার জন্য অনেক প্রতিবন্ধকতার মুখোমুখিও হতে হয়েছে তাকে। তোমরা কি বুঝতে পার, মজা-তামাশার নামে কোনো মানুষকে নিয়ে এমন মন্তব্য করলে তার মনের উপর দিয়ে কী রকম ঝড় বয়ে যায়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯