মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
আগামী বছর বিয়েও করব: জয়া

আগামী বছর বিয়েও করব: জয়া

নিজস্ব প্রতিবেদক :: যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে আগামী বছরের যে কোন সময়ে বিয়ে করতে পারি।
মুক্তি প্রতিক্ষিত ছবি ‘রবিবার’-কে কেন্দ্র করে প্রসেনজিত ও জয়া আহসানের দীর্ঘ আলাপচারিতা প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। সেখানেই কথা প্রসঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্ন করলে জবাবে কথাগুলো বলেন জয়া আহসান।

এদিকে কলকাতায় ব্যস্ত হওয়ার পর থেকেই গুঞ্জন বইছিল সেখানেই কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জয়া। সে গুঞ্জন উড়িয়ে দিয়ে জয়া এবার জানালেন তার প্রেমিক কলকাতার নয় বাংলাদেশে।
সাক্ষাৎকারে জয়া আহসানকে বলা হয়, কলকাতার এক তারকা জানিয়েছেন যে জয়া বাংলাদেশের একজনের সাথে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করবেন। নিজের সম্পর্কে এই খবর শুনে জয়া আহসান বলেন, ‘ওহ! আমার সম্পর্কে এত কিছু কে বললেন?’

এরপর জয়াকে জিজ্ঞেস করা হয়, তাহলে কি এই খবর গুজব কিনা। উত্তরে জয়া বলেন, ‘না। আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’

জয়া এখন ব্যস্ত আছেন কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’ ছবির শুটিং নিয়ে। সেপ্টেম্বরে শুটিং করেছেন সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’ ছবির। ২৭ ডিসেম্বর মুক্তি পাবে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার।’ ছবিতে প্রথমবারের মতো প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন জয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯