বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠি পুলিশ সুপারের ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩ বোতল ফেন্সীডিল উদ্ধার

ঝালকাঠি পুলিশ সুপারের ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩ বোতল ফেন্সীডিল উদ্ধার

ইমাম বিমান: ঝালকাঠিতে জেলা পুলিশ সুপারের ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে ট্রাফিক পুলিশের হাতে ১২৩ বোতল ফেন্সীডিল সহ ২ জন আটকের সংবাদ পাওয়া যায়। গত (২ অক্টোবর) দুপুরে গাবখান ব্রীজের পূর্বপাড়স্থ টোলঘর সংলগ্ন এলাকায় জেলা পুলিশের আয়োজিত ট্রাফিক ক্যাম্মপেইনে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রাখার ঘোষনা দেন। আর তারই ধারাবাহিকতায় ঘোষনার ২৪ ঘন্টা পার হতে না হতেই বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার আটক করে। পরে তল্লাশী করে তার ভিতর থেকে ১২৩ বোতল ফেন্সীডিল উদ্ধার করে গাড়ীর ড্রাইভার ও একজন নারীকে আটক করে ঝালকাঠি ট্রাফিক পুলিশ।

এ বিষয় নলছিটি থানার উপ-পরিদর্শক রাসেল মোল্লা জানান, গত রোববার থেকে ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার সময় ঝালকাঠি সদর ট্রাফিকের পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে শিক্ষানবশি ট্রাফিক সার্জেন্ট তারিকুল ইসলাম ও টিএসআই তোঁতামিয়াসহ ট্রাফিক পুলিশের একটি দল জেলার নলছিটি থানাধীন ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রায়াপুর নামক স্থানে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনার জন্য চেকপোষ্ট বসায়। এ সময় বরিশাল থেকে ঝালকাঠির দিকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশী করলে প্রাইভেটকারের পেছনে ২টি ব্যাগে লুকিয়ে রাখা ১২৩ বোলত ফেন্সিডিল উদ্ধার হয়।

ট্রাফিক পুলিশের অভিযানে প্রাইভেট কারের ভিতরে থেকে পুলিশের ১২৩ বোতল উদ্ধারকৃত ফেন্সিডিল সহ গাড়ীতে থাকা তানিয়া ইসলাম (২৬) নামে এক নারী ও তার সহযোগী ড্রাইভার মেহেদী হাসান (২৫) আটক করে নলছিটি থানায় সোপর্দ করা করে ট্রাফিক পুলিশ। আটককৃত তানিয়া বরিশাল শহরের কাউনিয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী এবং মেহেদী হাসান যশোর জেলার প্রয়াত মোকলেসুর রহমানর ছেলে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯