সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র বিচারক ফেরদৌস-মৌসুমী-ফারনাজ

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র বিচারক ফেরদৌস-মৌসুমী-ফারনাজ

ফেরদৌস, মৌসুমী ও ফারনাজ আলম

ফেরদৌস, মৌসুমী ও ফারনাজ আলম

১৬ সেপ্টেম্বর থেকে অডিশন শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’- এর। এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মৌসুমী এবং সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচারকদের নাম ঘোষণার পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান, এক্সপার্ট প্রোভাইডারসের ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকার, এক্সপোজারের সিইও সজীব রশীদ প্রমুখ।

এই আয়োজন প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘রিয়েলিটি শো’কে আমি খুব ইতিবাচকভাবে দেখি। দীর্ঘদিন ধরে বিভিন্ন রিয়েলিটি শো’র দায়িত্ব পালন করে আমার এমনই মনে হয়েছে। আর সম্ভবত আমি সবচেয়ে বেশি রিয়েলিটি শো’র বিচারকের দায়িত্ব দায়িত্ব পালন করেছি। বরাবরের মতো চেষ্টা থাকবে যোগ্য প্রতিযোগী নির্বাচন করার।’

দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা। গত ৮ সেপ্টেম্বর নিবন্ধন প্রক্রিয়া শেষে শুরু হয়েছে অডিশন। এখান থেকে নির্বাচিত দেশ সেরা প্রতিযোগী মিস ওয়ার্ল্ডের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আর এই পর্বগুলো শিগগিরই সম্প্রচার হবে এটিএন বাংলায়।

এবার লন্ডনে বসছে মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। আগামী ১৪ ডিসেম্বর হবে চূড়ান্ত পর্ব। তখনই বিশ্ব দেখবে এ বছরের সেরা সুন্দরীকে। এখন পর্যন্ত ৬৯টি দেশ মিস ওয়ার্ল্ডের জন্য তাদের প্রতিনিধি চূড়ান্ত করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯