রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
চলন্ত ট্রেনে পাথর ছোড়ায় ৩ যুবক কারাগারে

চলন্ত ট্রেনে পাথর ছোড়ায় ৩ যুবক কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অপরাধে তিন যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্টেশনের আউটার থেকে তাদের আটক করা হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিরাসার এলাকার খোকন মিয়ার ছেলে লাদেন (১৯), আখাউড়া উপজেলা সদরের রাধানগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে হৃদয় (১৮) ও জসিম মিয়ার ছেলে আতিক (২০)।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী আন্তনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় ট্রেনটিতে পাথার নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে ঘটনার পরপরই স্টেশনের আউটার থেকে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলার পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯