রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালীতে অটো চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩

পটুয়াখালীতে অটো চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩

পটুয়াখালীতে ব্যাটারি চালিত অটোরিকশা চোরচক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একইসঙ্গে তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাউফল পৌরসভার ১নং ওয়ার্ডের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বাউফল উপজেলার আতশখালীর মিলন সিপাহীর ছেলে শহীদ সিপাহী (৪০), একই উপজেলার সিঙ্গাকাঠির কাঞ্চন ফকিরের ছেলে কালাম ফকির (৪৫) ও একই এলাকার মৃত আশীর আলী মুন্সীর ছেলে সোলায়মান হোসেন মুন্সী (৫০)।

পটুয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে বলেন, গত ৭ সেপ্টেম্বর শহরের নিউমার্কেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় চোরচক্র টাউন কালিকাপুর এলাকার বাসিন্দা সোহাগ হাওলাদারের অটো চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গাড়িটি এবং চালকের মোবাইল নিয়ে যায়। পরে শুক্রবার সোহাগ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টির তদন্তভার ডিবি পুলিশকে হস্তান্তর করেন।

এ পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একইসঙ্গে তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা, কয়েক হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯