রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

দুই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একই দিনে আলাদা ঘটনায় দু’জন স্কুলছাত্রীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছেন বন্দর উপজেলায় সদ্য যোগ দেওয়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর অভিযানে বন্দর কুশিয়ারা ও ধামগড় ইউনিয়নের কাজীপাড়া গ্রামে আলাদা দু’টি বাল্যবিয়ে বন্ধ করা হয়।

ইউএনও শুক্লা সরকার জানান, উপজেলা মহিলা অধিদপ্তর ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ধামগড় ইউনিয়নের কাজীপাড়া এলাকার আলতাফ ও কুশিয়ারা এলাকার লুৎফর মিয়ার বাড়িতে অভিযান চালান।

লুৎফর রহমানের ১৫ বছরের মেয়ে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণি ছাত্রী লাবন্য ও কুশিয়ারা এলাকার আলতাফ মিয়ার ১৫ বছর বয়সী মেয়ে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী মিথিলার বিয়ের প্রস্তুতি চলছিল। অভিযানে ইউএনও অভিভাবকদের বাল্যবিয়ের কুফল বর্ণনা করে এর বিরুদ্ধে কঠোর দণ্ডের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বিয়ে বন্ধ করে দেন।

একইসঙ্গে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না শর্তে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা সই করান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯